AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রীর মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ০৭:০৪

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় একটি ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ভোরের দিকে মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার সময় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস জানান, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।

ভোর ৫টার দিকে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। এই দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। অপর নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।