AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

বোয়ালখালীতে প্রবাসীর বসতঘরে চুরি,নগদ টাকা ও স্বর্ণ লুট | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

বোয়ালখালীতে প্রবাসীর বসতঘরে চুরি,নগদ টাকা ও স্বর্ণ লুট

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ০৮:১৮

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির প্রবাসী জাহিদ হাসানের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে শুক্রবার (৩০ জানুয়ারি) মধ্যরাতের মধ্যে কোন এক সময় বসতঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণের গয়না চুরি করে নিয়ে যায় চোরের দল।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা এ ঘটনা জানতে পারেন। পরিবারের দাবি তাদের ঘর থেকে ১ ভরি স্বর্ণের গয়না এবং নগদ ২১ হাজার টাকা খোয়া গেছে।

এ বিষয়ে পরিবারের কর্তা জাহিদ হাসান জানান, দুই দিন আগে তাদের পরিবারের সদস্যরা খালার বাড়িতে বিয়ের দাওয়াতে যান।

শনিবার সকালে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।