AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

বোয়ালখালীতে বাইক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ১ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

বোয়ালখালীতে বাইক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ১

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ১৪:৩৫

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেলের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে মো. রহিত (২৪) নামে এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (৩১ জানুয়ারী) বিকেল ৫টার দিকে পৌরসভার মুজাহিদ চৌধুরী পাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

আহত বাইক আরোহী মো. রহিত পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের মুফতি পাড়ার মো. জাহেদুল হকের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা দাশ বলেন, দুর্ঘটনায় আহত রহিতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।