AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে জরুরি বদলি | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে জরুরি বদলি

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১২

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা ইস্যুতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই বন্দরে কর্মরত চার শ্রমিক নেতাকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁওয়ে বদলি করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসার স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই তথ্য জানানো হয়।

সকাল থেকেই শ্রমিকরা বন্দর কর্মসূচি স্থগিত করে আন্দোলন শুরু করেন।

বদলি করা চার কর্মচারীর মধ্যে রয়েছেন- অডিট সহকারী মো. হুমায়ুন কবির (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণি – নৌ বিভাগ), উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ) এবং এসএস খালাসী মো. ফরিদুর রহমান (প্রকৌশল বিভাগ)।

বদলি আদেশে বলা হয়েছে, ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তারা অবমুক্ত হবেন এবং পরদিন ১ ফেব্রুয়ারি ঢাকার পানগাঁও আইসিটিতে যোগদান করবেন।

বন্দর কর্তৃপক্ষের দাবি, বদলি করা চারজন কর্মচারী ‘অপারেশনাল কাজের’ অংশ হিসেবে স্থানান্তরিত হয়েছেন।

তবে সাধারণ কর্মীদের মধ্যে এটি ‘প্রতিবাদের শাস্তি’ হিসেবে দেখা হচ্ছে। বন্দরের কর্মীরা এতে আন্দোলন স্তিমিত করার কৌশল হিসেবে বিচার করছেন।

এ বিষয়ে সিবিএর সাবেক প্রচার সম্পাদক এবং বদলিকৃতদের একজন মো. হুমায়ুন কবির বলেন, আমাদের বদলি করা হয়েছে।

তবে জয়েনিংয়ের বিষয় পুরোটা আমাদের হাতে। আমরা আন্দোলন চালিয়ে যাব। বদলি আদেশ প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার হবে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক বলেন, বন্দরের চারজন কর্মচারীকে তাদের বর্তমান বিভাগ থেকে সরিয়ে ঢাকা পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে।