AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৫৭

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এর প্রাথমিক তথ্য অনুসারে, সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫.৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে। তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর বরাতে জানা গিয়েছে, জম্মু-কাশ্মিরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের বুদগাম জেলা।

মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে ছিল এর উৎসস্থল বা এপিসেন্টার।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী শ্রীনগর।

এই সমস্ত অঞ্চল-সহ শোপিয়ান ও আশেপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।

অন্যদিকে, কাছাকাছি সময়ে মৃদু ভূমিকম্প হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভোর ৩.৩১ মিনিটে কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬।

এর কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি।