AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৩৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন সরঞ্জামসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিমের অভিযানে এসব সরঞ্জাসহ তাকে আটক করা হয়।

সেনা সূত্র জানায়, কুখ্যাত মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলম (৩৬) নিজ বাসভবনে অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে গেলেও তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী ও ইয়াবা ব্যবসার সহযোগী পারভিন আক্তার (২৬) কে আটক করা হয়।

তল্লাশিকালে পারভিন আক্তারের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১৩ হাজার ৩৩০ টাকা, একটি ২০ ইঞ্চি মনিটর, একটি সিসিটিভি ক্যামেরা, টিভি অ্যাডাপ্টার, ফাঁকা ও লিখিত স্ট্যাম্প, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং ১ লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়।

বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, ‘মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।