AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পটিয়ায় ৩৮৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পটিয়ায় ৩৮৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:২০

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‍্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮শ ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে পটিয়া থানাধীন মিলিটারি পোল ব্রিজের দক্ষিণ পাশে আরকান রোডে অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয় র‍্যাবের আভিযানিক দল।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আটককৃত মাদক কারবারির নাম বজল করিম (৪৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী একটি সিএনজি অটোরিকশাযোগে পটিয়া এলাকা থেকে বোয়ালখালীর দিকে মাদক নিয়ে যাচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে র‍্যাবের একটি আভিযানিক দল পটিয়া থানাধীন মিলিটারি পোল ব্রিজের দক্ষিণ পাশে আরকান রোডে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মফিজ স্টোরের সামনে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা নম্বর প্লেটবিহীন একটি সিএনজি অটোরিকশা (পেছনে ‘তামিম এন্ড তাসিন এক্সপ্রেস’ লেখা) তল্লাশি করা হয়।

এ সময় পার্শ্ববর্তী একটি দোকান থেকে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে।

পরবর্তীতে সিএনজি অটোরিকশার চালকের আসনের ওপর ছাউনির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় উদ্ধারকৃত ইয়াবাসহ মোট ৩,৮৯০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।