AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী জমির উদ্দিন আটক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী জমির উদ্দিন আটক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৩৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের স্থানীয় একটি দোকান থেকে জমির উদ্দিন (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

অভিযানে ১টি দেশীয় পিস্তল, ২টি তাজা গুলি ও ১টি রামদা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত অভিযানে আটক জমির উদ্দিন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন তালিকাভুক্ত আসামি।

সেনাবাহিনী জানায়, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে তথ্য ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের স্থানীয় একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তার বসতঘর তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল ২টি তাজা গুলি ১টি রামদা উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহ বলেন, সন্ত্রাসী জমিরকে আটক করে উদ্ধারকৃত অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত : গ্রেপ্তার জমিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও জননিরাপত্তা মামলাসহ ২০টির বেশি মামলা রয়েছে।