AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে মশা মারার ইলেকট্রিক ব্যাট বোজাই কাভার্ডভ্যানে আগুন | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে মশা মারার ইলেকট্রিক ব্যাট বোজাই কাভার্ডভ্যানে আগুন

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১০

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলন্ত অবস্থায় একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ছয়টাযর দিকে মশা মারার ইলেকট্রিক ব্যাট বোজাই গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় চালক নিরাপদে নেমে আসতে পারলেও পুড়ে যায় গাড়িটির ইঞ্জিনসহ সামনের অংশ ও গাড়ির ভেতরের পণ্য।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দুই ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর ছয়টায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের দক্ষিণ ইউটার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মশা মারার ইলেকট্রিক ব্যাট বোজাই একটি কাভার্ডভ্যানে আগুন ধরে যায়।

তখন গাড়িটির চালক দ্রুত নেমে ২০০ মিটার দূরে ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে আগুনের বিষয়টি জানালে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ততক্ষণে গাড়ির ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয়।

আগুনে কাভার্ডভ্যানের ইঞ্জিনসহ সামনের অংশ ও ভেতরে থাকা পণ্যের অর্ধেক পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপনের কাজ করার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই লেন ৩০ মিনিট বন্ধ ছিল।

দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক মো. শামসুল বলেন, চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের আমদানি করা ৩০০ প্যাকেটে প্রায় সাত হাজার পিস মশা মারার ইলেকট্রিক ব্যাট নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম।

পথে বারইয়ারহাট পৌরবাজার এলাকায় চলন্ত অবস্থায় গাড়ির গ্যাস নজেলে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আমি গাড়ি থেকে নেমে দ্রুত পাশের ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে খবর দেই।

ফায়ার সার্ভিস সদস্যরা এসে ২০ মিনিটের চেষ্টায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি আগুন নেভাতে প্রায় দুই ঘন্টা লেগে যায়। গাড়ির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।

গাড়িতে থাকা পণ্যেরও বড় ক্ষয় ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সব মিলে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বারিয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনে জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, রবিবার ভোর ছয়টা পনেরো মিনিটের দিকে এক চালক স্টেশনে এসে গাড়িতে আগুন ধরে যাওয়ার কথা জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

২০ মিনিটের চেষ্টায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘন্টা লেগে যায়।

গ্যাস চালিত গাড়িটির সিলিন্ডারের নজেল থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে গাড়িটির ইঞ্জিনসহ সামনে অংশ পুড়ে গেছে। গাড়িতে থাকা পণ্যের অর্ধেক নষ্ট হয়েছে।