AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবেছে পণ্যবাহী জাহাজ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবেছে পণ্যবাহী জাহাজ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৩৮

মালয়েশিয়া থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে এমভি সীলয়েড এআরসি নামের একটি জাহাজ থাইল্যান্ডের ফুকেট উপকূলে আন্দামান সাগরে আংশিক ডুবে গেছে।

গতকাল শনিবার থাই স্থানীয় সময় বিকেল ৩টায় জাহাজটি হঠাৎ করে কাত হয়ে যায়। প্রায় ৩০ ডিগ্রি ডুবে যাওয়ায় জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন এর ক্যাপ্টেন।

জাহাজটির বাংলাদেশি প্রতিনিধি প্রতিষ্ঠানের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, গত ৫ তারিখে জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কালাং বন্দর থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়।

এমভি সীলয়েড এআরসি আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা ছিল।

কিন্তু গতকাল থাই স্থানীয় সময় বিকেল ৩টায় ফুকেট উপকূলে জাহাজটি হঠাৎ করে কাত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন ক্যাপ্টেন।

ইতোমধ্যে জাহাজে থাকা ১৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। এদের সবাই বাংলাদেশি। তাঁরা সবাই সুস্থ আছেন। প্রাথমিকভাবে কেন এই ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ইতোমধ্যে উদ্ধারকারী দল ও ক্ষয়ক্ষতি নিরূপণকারী দলের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির বাংলাদেশি প্রতিনিধি প্রতিষ্ঠানের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন।

৬.৫ মিটার গভীরতার এমভি সীলয়েড এআরসি জাহাজটি পানামার পতাকাবাহী। এটি প্রায় ২১ বছরের পুরোনো।