AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

লোহাগাড়ায় শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

লোহাগাড়ায় শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৪৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্বশুড় বাড়িতে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্বাামীর আত্মহত্যা করার তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পান্ত্রিশা (শাকেরা বর বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই স্বামীর নাম সামশুল আলম (৩৫)। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার ডেবার পাড় কমিশনার বাদুরের বাড়ির সিরাজুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সামশুল আলম বউয়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ-এর একটি টিম সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত জানুয়ারি মাসে সামশুল আলম শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। তবে ঘটনার দিন কেন তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।