AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম।

সোমবার (৯ নভেম্বর) রাতে নির্বাচনি প্রচারণার শেষ দিনে অ্যাডভোকেট আহম্মদ কবির করিম এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘বৃহত্তর জনস্বার্থ, ইনসাফভিত্তিক রাজনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে স্বেচ্ছায় নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি।’

একই সঙ্গে তিনি ফটিকছড়ির ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ, জনগণ ও ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান নিশ্চিত করতে সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে বিজয়ী করবেন।

অ্যাডভোকেট কবির করিম আরও বলেন, অধ্যক্ষ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রতীক।

তার নেতৃত্বেই ফটিকছড়িতে ইনসাফভিত্তিক সমাজ, টেকসই উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে দৃঢ়ভাবে আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু, সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান, রেজাউল করিম প্রমুখ।