AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

সীতাকুণ্ডে রিকশাচালকের মরদেহ উদ্ধার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

সীতাকুণ্ডে রিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৩৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোহাম্মদ বাচা মিয়া নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত রিকশাচালক মোহাম্মদ বাচা মিয়া সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকার বাসিন্দা নেছার আহমদের ছেলে। তিন সন্তানের জনক বাচা মিয়া কয়েক মাস ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা হাসপাতালের বিপরীতে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে মোহাম্মদ বাচা মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষনিক জানা যায়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খুনের রহস্য উদ্ঘাটনে চেষ্টা অব্যাহত রেখেছে মডেল থানা পুলিশের বিশেষ টিম।