AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রাউজানে প্রবাসীর বাড়ি লক্ষ্য করে গুলি | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রাউজানে প্রবাসীর বাড়ি লক্ষ্য করে গুলি

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০৬

চট্টগ্রামের রাউজানে ভোটের একদিন আগে প্রবাসী বিএনপি কর্মী রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে একদল অস্ত্রধারী গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়। সেখানে কাউকে পাওয়া যায়নি।

প্রবাসীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও অস্ত্রধারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ ১০ থেকে ১২ অস্ত্রধারী শমসেরপাড়া গ্রামে রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং গালাগাল করে চলে যায়। পরে খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যান।

দলীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, প্রবাসীর বাড়িতে গুলির খবর পেয়ে তাঁরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যান। কী কারণে গুলি ছোড়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।