AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

নিজ জেলায় ভোট দিয়েছেন মির্জা ফখরুল | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

নিজ জেলায় ভোট দিয়েছেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৭টায় তিনি ভোট দেন।

ভোট দেয়া শেষে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সকলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।’

মির্জা ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।

ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য মোট ১০টি বুথ থাকছে।