AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ভোট দিয়েছেন রাঙ্গুনিয়া আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ভোট দিয়েছেন রাঙ্গুনিয়া আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নিজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট প্রদান শেষে তিনি বলেন, বহু বছর পর নতুন বাংলাদেশে নতুন পরিবেশে ভোট দিয়েছি। অনুভূতি অন্যরকম।

সকাল থেকেই ভোটারের দীর্ঘ উপস্থিতি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে।

আমরা চাই, পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।