AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পটিয়ায় পুকুরে ডুবে ওমান প্রবাসীর শিশু পুত্র নিহত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পটিয়ায় পুকুরে ডুবে ওমান প্রবাসীর শিশু পুত্র নিহত

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৩১

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিজ বাড়ির আঙিনায় খেলতে খেলতে পাশের পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী এক প্রবাসী শিশুপুত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ বাড়ৈকাড়া গ্রামে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

মৃত ওই শিশুর নাম আব্দুর রহমান (৩)। সে ওই গ্রামের প্রবাসী মামুন চৌধুরীর ছেলে। তাদের বাড়ি উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এ সময় পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন।

একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা দ্রুত তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।