AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে পতাকাবিহীন গাড়িতে ফিরবেন উপদেষ্টারা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে পতাকাবিহীন গাড়িতে ফিরবেন উপদেষ্টারা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:৪৯

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

তবে ফেরার পথে তাদের গাড়িতে পতাকা থাকবে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপদেষ্টারা দেশ ছেড়ে চলে যাবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে।

তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘দেশের গর্বিত সন্তান’ হিসেবে উল্লেখ করে শফিকুল ইসলাম জানিয়েছেন, এখনো তারা দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও অংশ নেবেন।

প্রেস সচিব বলেন, উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। শপথের দিন পতাকাবাহী গাড়িতে যাবেন। ফেরার সময় ওই গাড়ি তাদের বাসায় পৌঁছে দেবে, কিন্তু তখন গাড়িতে আর পতাকা থাকবে না।

নির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছ থেকে শপথ নেবেন ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা।

আর বিকেল ৪টায় রাষ্ট্রপতি শপথ পড়াবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের।