AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৫

সফলতা কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

একই সঙ্গে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে প্রয়োজনীয় চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লিখেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফলতা কামনা করি।

মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ঠিঠিতে আরও বলা হয়, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবে এবং বিদ্যমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে।

নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় পদক্ষেপ নেবেন বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প লিখেন, এতে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন তৈরি আধুনিক সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে, যা দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করবে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।

চিঠিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন ট্রাম্প।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করেন।