AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২৬

কেন্দ্রীয় শহীদ মিনার এখন সেজে উঠছে এক অনন্য মহিমায়। চারুশিল্পীদের তুলির আঁচড়ে শহীদ মিনার বেদী আজ আলপনার রঙে বর্ণিল।

রাতেই যেখানে নামবে লাখো মানুষের ঢল, সেই মিনারকে রংয়ের কারিগররা সাজিয়েছেন ভালোবাসায়।

প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে শুরু করে পাশের রাস্তা পর্যন্ত আঁকা হয়েছে আলপনা। শিল্পীর হাতের প্রতিটি রেখা যেন বলছে ভাষার প্রতি গভীর মমত্ববোধের কথা।

কেবল আলপনা নয়, চারপাশের দেয়ালগুলোতেও ফুটে উঠছে বায়ান্নর উত্তাল দিনগুলোর স্মৃতি আর বর্ণমালার মিছিল।

নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা। স্বেচ্ছাসেবীদের ব্যস্ততা বলে দিচ্ছে, জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের বরণ করে নিতে কতটা ব্যাকুল।

আজ রাত ১২টা এক মিনিট বাজার সাথে সাথেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তবে তার আগেই এই রাজপথকে সাজাচ্ছেন চারুকলার শিক্ষার্থীরা।

চারুকলা অনুষদের শিক্ষার্থী বিবেক কুমার বলেন, ‘আমরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছি। শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ কাজ করছেন। আশা করছি যথাসময়ে সব কাজ শেষ হবে।’

এদিকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ট্রাফিক রুটেও আনা হয়েছে পরিবর্তন।

সব মিলিয়ে, ভাষা শহীদদের রক্তে ভেজা এই প্রাঙ্গণ এখন পুষ্পার্ঘ্য গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত।