AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৩২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গত সোমবার গাড়ি বিস্ফোরণে অন্তত ১১ পাক সেনা নিহত হয়েছেন।

এ নিয়ে তালেবানের এক কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। খবর খামা প্রেসের।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে আফগান দূতকে তীব্র প্রতিবাদ ও হামলার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে গুরুতর আঞ্চলিক নিরাপত্তা পরিণতির সতর্ক করেছে পাকিস্তান।

নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর চলমান অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। পাক সরকারের ধারণা, টিটিপি’র নেতৃত্বের ঘাঁটি আফগানিস্তানে।

পাকিস্তান আফগানিস্তানগত সোমবার বোমাহামলায় ১১ পাক সেনা নিহত হয়েছে

পাক মন্ত্রণালয় জানিয়েছে, আফগান কর্তৃপক্ষের কাছে ইসলামাবাদ বারবার আশ্বাস পেয়েছে কিন্তু জঙ্গি কার্যকলাপ দমনে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের গাড়িবোমা হামলায় অন্তত ১১ পাক সেনা এবং ১২ জন টিটিপি’র যোদ্ধা নিহত হয়েছে।

এনিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে অনেক তলানিতে। গত বছরের শেষের দিকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে।

সর্বশেষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা বন্ধ না করে তাহলে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালানো হতে পারে।

খাজা আসিফ বলেছেন, আবার পদক্ষেপ নিতে ইসলামাবাদ দ্বিধা করবে না।