AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান মেয়রের | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান মেয়রের

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরের সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, “সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই পবিত্র মাসে মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজনে মাসব্যাপী ইফতার ও সেহরীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে, নগরীর বিপ্লব উদ্যান ইসলামিক আবহে সজ্জিত করা হয়েছে, যেখানে সুবিশাল প্যান্ডেলে হাজারো মানুষ বসে ইফতার করার সুবিধা পাচ্ছেন।

ভিজ্যুয়াল ও আয়োজনের দিক থেকে এটি রাষ্ট্রীয় কোনো ভিআইপি অনুষ্ঠান মনে হলেও বাস্তবে এটি সম্পূর্ণ ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত রোজাদারদের জন্য।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরও বলেন, “বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশ নিতে পেরে আনন্দিত।

এটি সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগের পাশে থাকব।”

ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, এই আয়োজনের মাধ্যমে সারা মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরী করানো হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সদা মনোযুক্ত মানুষদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা অভাবীদের সঙ্গে একই টেবিলে বসে খাবার ভাগাভাগি করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন, মেয়রের একান্ত সচিব মারুফ উল হক চৌধুরী, একান্ত সচিব (রাজনৈতিক) জিয়াউর রহমান এবং অন্যান্য সামাজিক ও ব্যবসায়ী নেতারা।

ফাউন্ডেশন জানায়, এই উদ্যোগ শুধু চট্টগ্রামের জন্য সীমাবদ্ধ নয়; ঢাকাসহ রাজশাহী ও কুড়িগ্রামে মোট ৩ লাখ মানুষের জন্য ইফতার ও সেহরীর আয়োজন করা হচ্ছে।

মানবিক এই উদ্যোগে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হচ্ছেন এবং রমজানের পবিত্রতা ছড়িয়ে দিচ্ছেন।