AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

স্বপ্নকুঞ্জ ও আনন্দ সঙ্গীত নিকেতনের গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

স্বপ্নকুঞ্জ ও আনন্দ সঙ্গীত নিকেতনের গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সঙ্গীতানন্দে উদ্ভাসিত প্রাণ"

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৪৮

“সঙ্গীতানন্দে উদ্ভাসিত প্রাণ”— এই চমৎকার স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গুণীজন সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬।

শনিবার (২১শে ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে বোয়ালখালীর শাকপুরাস্থ শ্রী অরবিন্দ মাতৃ মন্দির প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় ‘স্বপ্নকুঞ্জ সঙ্গীত একাডেমি (শাকপুরা)’ এবং ‘আনন্দ সংগীত নিকেতন (হোরারবাগ)’-এর যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠান স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

স্বপ্নকুঞ্জ সঙ্গীত একাডেমির পরিচালক শ্রীযুক্ত অশোক সেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মধ্য শাকপুরা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ডালিম ব্রহ্মচারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকাপি ফুটওয়্যার ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী শ্রীযুক্ত শিমুল চৌধুরী। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক শ্রীযুক্ত সুদেব কুমার দাশ।

এছাড়া আশীর্বাদক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রী অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত বিজয় শংকর চৌধুরী।

অনুষ্ঠানের প্রথমাংশে আমন্ত্রিত অতিথিবৃন্দ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এরপর দুই সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের মাঝে তাদের বছরজুড়ে অর্জিত কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভার পর শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ‘মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’।

এতে স্বপ্নকুঞ্জ সঙ্গীত একাডেমি এবং আনন্দ সংগীত নিকেতনের শিক্ষার্থীরা গান, নাচ ও বাদ্যযন্ত্রের অপূর্ব পরিবেশনার মধ্য দিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন, চট্টগ্রামের স্বনামধন্য আবৃত্তি শিল্পী শ্রীমানি রমিতা ভৌমিক এবং সঙ্গীত শিল্পী শ্রীমানি পৌষী দে।

গুণীজনদের আশীর্বাদ, অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে বোয়ালখালীর বুকে এই সন্ধ্যাটি হয়ে উঠেছিল আক্ষরিক অর্থেই ‘সঙ্গীতানন্দে উদ্ভাসিত।