AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার (২৫ ফেব্রুয়ারি) গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান ও চট্টগ্রামের উন্নয়নে অসামান্য ভূমিকা স্মরণ করা হয়।

দোয়া মাহফিল শেষে সাঈদ আল নোমান দলীয় নেতাকর্মীদের সাথে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সাঈদ আল নোমান বলেন, আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন।

তিনি প্রতিষ্ঠান গড়েছেন, আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মরহুম আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন।

তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু এবং চট্টলার মানুষের কাছে সর্বজনীন রাজনীতিবিদ ছিলেন।

উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরো আয়োজনজুড়ে শোক, শ্রদ্ধা ও দায়িত্ববোধের গভীর আবহ বিরাজ করছিল, যা প্রতিফলিত করছিল এক নিবেদিতপ্রাণ জননেতার প্রতি মানুষের ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা।