AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চন্দনাইশে গরু চুরিতে বাধা দেয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চন্দনাইশে গরু চুরিতে বাধা দেয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০১

গরু চুরির উদ্দ্যেশে চট্টগ্রামের চন্দনাইশের একটি হিন্দু পাড়ায় হানা দিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল।

গরু চুরিতে বাধা দিতে গিয়ে ডাকাতদের গুলিতে প্রাণ হারিয়েছেন কৃষক চন্দন দে (৭০)। তাছাড়া ডাকাত দল চন্দন দে’র একটি ও পাশ্ববর্তী নিতাই দে’র ২টিসহ মোট ৩টি গরু নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার সময় পৌরসভার ১ নং ওয়ার্ড জোয়ারা সেন পাড়ায় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত চন্দন ওই বাড়ির রেবতী দে’র ছেলে।

চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে গরু চোরের সংঘবদ্ধ একটি দল এলাকায় হানা দেয়। তারা স্থানীয় বাসিন্দাদের গোয়াল ঘর থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল।

চন্দন দে’র গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে দিলে তাকে তার স্ত্রীর সামনে গুলি করে ডাকাতদল।

গুলিবিদ্ধ হয়ে কৃষক চন্দন দে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চন্দন দে’র গোয়ালঘরের তিনটি গরু থেকে এক লাখ টাকা মূল্যের একটি ষাঁড় নিয়ে যায় ডাকাত দল।

এছাড়া পার্শ্ববর্তী নিতাই দে’র গোয়াল ঘর থেকে আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যমান আরো ২টি ষাঁড়ও নিয়ে যায় গরু চোরের দল।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে সাদা হাইচ করে ৫/৬ জনের সশস্ত্র ডাকাত দল কাজল দে ও চন্দন দে’র গরু নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী বাঁধা প্রধান করেন।

এসময় ডাকাতেরা গুলি ছুড়লে কৃষক চন্দন দে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু ঘটে। ডাকাতেরা তিনটি গরু যায়।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুলিবিদ্ধ মৃত চন্দন দে’র লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আটক ও গরু উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিহত কৃষকের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।