AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রাঙ্গুনিয়ায় চাঁদা না পেয়ে যুবককে অপহরণের পর কোপাল সন্ত্রাসীরা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রাঙ্গুনিয়ায় চাঁদা না পেয়ে যুবককে অপহরণের পর কোপাল সন্ত্রাসীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২২

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় বসতঘর নির্মাণে চাঁদা দাবি করে এক যুবককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মীরেরখীল সিঙ্গাপুর নামক এলাকার গহীন জঙ্গল থেকে অপহৃত যুবককে উদ্ধার করে পুলিশ।

অপহৃত ভিকটিমের নাম তারেক (২৭)। সে মীরেরখীল ১ নম্বর ওয়ার্ডের নবীর হোসেন মাস্টার বাড়ির আবুল খায়েরের ছেলে।

ভিকটিমের স্বজনদের অভিযোগ, বসতভিটায় টিনের নতুন গৃহ নির্মাণের জন্য সন্ত্রাসীরা কিছুদিন আগে চাঁদা দাবি করেছিল। কিন্তু চাঁদা না পেয়ে তারা তারেককে হত্যার উদ্দেশে অপহরণ করে নিয়ে। রে ওই যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

বিট পুলিশ খবর দেওয়া হলে তারা টিম পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারেককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।