AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০৯:৫২

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) এ কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তার ছবি সম্বলিত ব্যানার দেখে তা এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন। তৎক্ষণাৎ সেটা সরানো হয়।

রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিজ্ঞাপনও দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি।”

এর মঙ্গলবার প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী।

দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।