AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রাউজানে অপহৃত যুবক উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রাউজানে অপহৃত যুবক উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬ ১২:২৯

চট্টগ্রামের রাউজানে অপহরণের শিকার সুমন রুদ্র পাল নামে এক যুবককে পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে।

এ সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দেশীয় অস্ত্র এবং চুরি করা দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো–আব্দুস ছাত্তার (৪০), মো. আরমান হোসেন (৩৭) ও মনছুর আলম সুমন।

পুলিশ জানায়, গতকাল শনিবার (৭ মার্চ) রাতে সুমন রুদ্র পাল নামের এক ব্যক্তি জলিলনগর থেকে বাড়িতে যাচ্ছিলেন।

আনুমানিক সাড়ে ১১টার সময় ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন স্কুলের সামনের চট্টগ্রাম–রাঙামাটি আঞ্চলিক সড়কে পৌছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে।

একপর্যায়ে তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল কেড়ে নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এমন একটি অভিযোগ পেয়ে ওইদিন রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি অপহরণকাজে ব্যবহৃত সিএনজি ও দেশীয় তৈরি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।