AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার: মীর হেলাল | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার: মীর হেলাল

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬ ১৩:৩৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, যেকোনো ধরনের অপরাধ দমনে সরকারের অবস্থান কঠোর এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

আজ রবিবার (৮ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া এক মেয়ে শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়ী না করে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে।

বিশেষ করে শিশু কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন– এর পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে বর্তমানে দ্রব্যমূল্যসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যমান সুষ্ঠূ পরিবেশ প্রশাসন এবং বর্তমান সরকারের সমন্বিত প্রচেষ্টার সফলতা বলে তিনি এসময় উল্লেখ করেন।

এছাড়া সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা–র সভাপতিত্বে সভায় মোস্তফা কামাল পাশা এমপি, এরশাদ উল্লাহ এমপি মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, মোহাম্মদ এনামুল হক এমপি, সরওয়ার জামাল নিজাম এমপি, মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ এমপি, শাহজাহান চৌধুরী এমপি, মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রামের সিভিল সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।