AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১০:৪১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বিবিসি-২’ নামক একটি ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এদিন বিকেলে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাটি কাটার সত্যতা মেলায় এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ইটভাটা কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে পাহাড় বা কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনস্বার্থে এই কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি সতর্ক করেন।