AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১৫ মে, ২০২৫ ১৪:৪৮

চট্টগ্রামে পটিয়ায় চলন্ত ট্রেনের দরজায় ধাক্কা লেগে ছিটকে পড়ে ওসমান গনি (২০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটের পটিয়া স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি সাতক্ষিরা জেলার আশারশনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। সে আশারশনি এলাকার দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার আগামী মাস থেকে শুরু হওয়া আলিম পরীক্ষার্থী ছিল।

তার সঙ্গে থাকা দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা জানান, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়।

শিক্ষকের স্ত্রীসহ মাদ্রাসার পাচঁ ছাত্র গত রোববার কক্সবাজার বেড়াতে যান। পাচঁদিন কক্সবাজার বেড়ানো শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে করে চট্টগ্রামে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পটিয়া রেল ষ্টেশনের অদূরে একটি ঝুপড়িতে পড়ে যায় ওসমান।

এতে তার মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমরোজ জাহান আনিকা জানান, মাথায় আঘাত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চেকআপের পর মৃত ঘোষণা করা হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।