AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিকের মৃত্যু,আহত চালক | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিকের মৃত্যু,আহত চালক

প্রকাশিত: ১৫ মে, ২০২৫ ১৪:৫৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরচালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে উপজেলার আর্যপুর নামক স্থানে মালবাহী ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

এ বিষয়ে বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উপজেলার আর্যপুর এলাকায় একটি মালবাহী গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহ উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন।

মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।