AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

হালদায় পেটে ডিমসহ ফের মা মাছের মৃত্যু | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

হালদায় পেটে ডিমসহ ফের মা মাছের মৃত্যু

প্রকাশিত: ১৫ মে, ২০২৫ ১৫:০৯

রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের বিশ্বের একমাত্র নদী হালদাতে প্রজনন মৌসুমে আবারও ভেসে উঠেছে মৃত মা মাছ।

আজ বৃহস্পতিবার (১৫ মে ) বেলা সাড়ে ১২ টায় হালদা নদী রাউজান অংশের আজিমের ঘাট এলাকায় এই মা মাছটি উদ্ধার করা হয়।

হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোসাঙ্গীর আলম দৈনিক ইত্তেফাককে বলেন, ড্রেজারের আঘাতে মৃগেল মা মাছটির মৃত্যু হয়েছে। এটির ওজন প্রায় ৫ জেজি ১’শ গ্রাম এবং দৈর্ঘ্য ২ ফুট ৬ ইঞ্চি।

ধারণা করা হচ্ছে বুধবার (১৪ মে) ড্রেজারের আঘাতে মাছটি মৃত্যু হয়েছে। গত ৪ ঠা মে একই স্থানের অদূরে ড্রেজারের আঘাতে মৃত আরেকটি মা মাছ (কাতলা) উদ্ধার করা হয়েছিল। সেটার ডিমগুলো পচে গিয়েছিল।

তিনি আরো জানান, এখন নদীতে মা মাছের ডিম ছাড়ার সময় চলছে। নদীতে মা মাছের আনাগোনা বেড়েছে। ৪ শতাধিক ডিম সংগ্রহকারী নৌকা-জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৃষ্টির জন্য অপেক্ষায় রয়েছে।

নদীর উজানে বজ্রসহ বৃষ্টিতে পাহাড়ি ঢল নামলে মা মাছ ডিম ছাড়বে। এরমধ্যে ড্রেজারে আঘাতে মা মাছের মৃত্যু হচ্ছে।

রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, উদ্ধারকৃত মৃত মা মাছটি সুরতহাল রিপোর্ট করে হালদার পাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। মাছটির শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে।