AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

খাল খননে অনিয়ম হলে জবাবদিহি করতে হবে: তথ্যমন্ত্রী | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

খাল খননে অনিয়ম হলে জবাবদিহি করতে হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১১:৪৪

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের সমর্থন ও আস্থার কারণেই তাদের দল দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয় পেয়েছে।

তবে জনগণের সেই আস্থা ধরে রাখতে না পারলে কী পরিণতি হতে পারে, তা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের প্রায় দুই কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই আমরা বিজয়ী হয়েছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয় লাভ করেছি।

কিন্তু জনগণের আস্থা যদি ধরে রাখতে না পারি, তাহলে কী পরিণতি হয়, সেটা শেখার মতো বিষয়।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, কেউ যদি ভুলের পরিণতি সম্পর্কে জানতে চান, তাহলে দিল্লিতে গিয়ে তার কাছ থেকে জেনে আসতে পারেন ভুল করলে তার খেসারত কতটা দিতে হয়।

খাল পুনঃখনন প্রকল্প নিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প ঠিকাদার ও প্রকৌশলীদের অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না।

খালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি অর্থের অপচয় বা দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি বলেন, খালের পানি কৃষিজমিতে ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব নিতে হবে।

স্থানীয় জনগণকেও খালের পানির প্রবাহ ঠিক আছে কি না তা তদারকি করার আহ্বান জানান তিনি।

সরকারি কাজ আপনাদের উপকারে এল কি না, তা জানাবেন। উপকারে না এলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।