AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

অক্সিজেন মোড়ে ছিনতাই চেষ্টাকালে সন্ত্রাসী টেম্পুর ভাই খোকন গ্রেপ্তার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

অক্সিজেন মোড়ে ছিনতাই চেষ্টাকালে সন্ত্রাসী টেম্পুর ভাই খোকন গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ০৬:৩১

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকায় বাসযাত্রীদের কাছ থেকে ছিনতাই চেষ্টাকালে চট্টগ্রামের আলোচিত ইসমাঈল হোসেন টেম্পুর ভাই আইয়ুব আলী খোকন (৪৫) গ্রেপ্তার হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি উত্তর বিভাগের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আইয়ুব আলী খোকনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সোরসাই গ্রামে। বর্তমানে তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর সেকান্দর কলোনি এলাকায় বসবাস করেন।

তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা ও ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তার মা মাহফুজা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে। মাহফুজা বেগমের বিরুদ্ধেও সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহেদুল কবির বলেন, টেম্পুর ভাই আইয়ুব আলী খোকনকে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বিভিন্ন ধরনের অপরাধে জড়িত একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

তার মা মাহফুজা বেগমকেও মাদক মামলার ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোর্পদ করা হয়েছে।