AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চাঁদরাতের নির্মম হত্যা: সাতকানিয়ায় আসামি ধরা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চাঁদরাতের নির্মম হত্যা: সাতকানিয়ায় আসামি ধরা

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৬:২৯

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঁদরাতে মিজানুর রহমান নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. জহির উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মো. ইব্রাহিমের ছেলে।

এর আগে ঈদ-উল-ফিতরের আগের দিন চাঁদরাতে মিজানুর রহমান নামের এক যুবককে ঈদ শপিং করে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় দায়েরকৃত হত্যা মামলার আসামি জহির।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, চাঁদরাতে মিজানুর নামে এক যুবককে হত্যার অভিযোগে একটি মামলা হয়। ওই মামলার আসামি মো. জহিরকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানা পুলিশ। তাকে আদালতে পাঠানো হবে জানালেন ওসি।