back to top

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৮:০৬

দেশের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন।

বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর ১৭তম অ্যাটর্নি জেনারেল হন বিএনপিপন্থী আইনজীবী মো. আসাদুজ্জামান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করেন।

ঝিনাইদহের একটি আসন থেকে বিজয়ী হয়ে তিনি ইতোমধ্যে বিএনপি সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।