AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা: নিহত ২ | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা: নিহত ২

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১০:৩৮

চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডে বাসিন্দা রনজিত ধর (৫৫) ও বাবুল দে (৬৫)। আহতরা হলেন— দিলীপ মল্লিক, ইহসান, মশিউর রহমান, টিকলু বিশ্বাস। তারাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে থেকে বাবুল দে ও রনজিতসহ আরও কয়েকজন ব্যক্তি দোহাজারীর দিকে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠছিলেন।

এর পরপরই পিছন থেকে একটি দ্রুত গতিতে আসা মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায়। এতে উভয় গাড়ির যাত্রীরা আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এই বিষয়ে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।