AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ে গেছে দুই বগি | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ে গেছে দুই বগি

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ০৮:৫৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির দুটি বগি পুড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারী মিলিটারি অ্যাকাডেমি এলাকায় ঘটনাটি ঘটলেও তাৎক্ষনিক যাত্রী ও চালকরা নিরাপদে নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তবে পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষনিক চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেনা সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, রেলকর্মী ও স্থানীয় এলাকাবাসী ও যাত্রীদের দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, অগ্নিকাণ্ডে একটি এসি বগি ও পাওয়ার কারটি পুড়ে গেছে।

এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিকল্প লাইন থাকলেও নিরাপত্তার কারণে ট্রেন চালায়নি কর্তৃপক্ষ। ট্রেনের অক্ষত বগিগুলো ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডের আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির এসআই আবুল কালাম আজাদ বলেন, ১৭টি বগি নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

ট্রেনটি বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপনিয়ন্ত্রিত বগি ‘চ’–এর সামনে থাকা একটি পাওয়ার কারে আগুন ধরে যায়।

ট্রেনের একজন যাত্রী ওয়াশরুমে গেলে আগুন দেখতে পান। পরে তিনি অন্যদের বিষয়টি জানানোর পর তাৎক্ষণিক ট্রেনটি থামানোর সংকেত দেওয়া হয়।

ট্রেনটি থেমে গেলে যাত্রীরা নেমে পড়েন। এরপর ট্রেনটির আগুন লাগা বগি ও ‘চ’ বগিকে বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।