AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামের আকবরশাহ বস্তিতে আগুন, পুড়ল বহু বসতঘর | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামের আকবরশাহ বস্তিতে আগুন, পুড়ল বহু বসতঘর

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ০৭:১৫

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন জাকির হোসেন সড়কের রেললাইন সংলগ্ন একটি বস্তিতে আগুন লেগেছে। এতে বহু বসতঘর পুড়ে গেছে।

রবিবার (২৯ মার্চ) রাত পৌণে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বস্তির বাসিন্দারা জানান, বস্তির যেকোন একটি বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর সবাই ঘর থেকে বের হয়ে যেতে পেরেছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রবাদ স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।