AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মিরসরাইয়ে পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মিরসরাইয়ে পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ০৯:১৮

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় সংলগ্ন এলাকায় মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়।

এসময় মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্বপাশ্বে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় ২টি ট্রাক জব্দ ও ১ টি এক্সেভেটর বিকল করা হয়।

তাছাড়া ‘পাহাড় কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী মধ্য তালবাড়িয়া এলাকার সোহেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।’