AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

পতেঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা? | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

পতেঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬ ০৯:২৩

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় মোহাম্মদ মামুন (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার মো. নেজাম উদ্দীন ও রুনা আক্তারের ছেলে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য মামুনের স্ত্রী রাইসা বেগম (১৭) ও শাশুড়ি নুর নাহারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্বজনদের অভিযোগ, মামুন দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন। পাশাপাশি, তিনি শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হতেন বলেও অভিযোগ উঠেছে। বিশেষ করে, মেয়ের খালার হাতে তাকে মারধরের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তারা।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মামুনের শাশুড়ি নুর নাহার ফোন করে তার মামা শাহীনকে জানান, মামুন গলায় ফাঁস দিয়েছে। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

পরে পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেছে।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ নামানো হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।