AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামে নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামে নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ১৫:২৫

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে করে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত হওয়া আট জনের মধ্যে ছয় জন নগরীর ও দুইজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ জন। এদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার এনপিএমএল ও আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছে।

এ পর্যন্ত মোট ৩০৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে নগরীর ১৯০ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ১১৫ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন শনাক্ত হয়েছে। এই নিয়ে হামে আক্রান্তের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৮৩ জন রোগী ভর্তি আছে। এছাড়া ২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।