back to top

আল্লাহর নৈকট্য লাভের জন্য আমিত্বকে বিসর্জন দিতে হবে

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৫:৪৬

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’-এর ব্যবস্থাপনায় ১১ এপ্রিল ২০২৬ শনিবার “বরকতময় শাওয়াল মাসের ফজিলত ও জিলক্বদ মাসের প্রস্তুতি” শীর্ষক মাসিক মহিলা মাহফিল নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির কুঞ্জে আফিয়াতে অনুষ্ঠিত হয়।

মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন- ইসলামি স্কলার ও সাউদার্ণ ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী।

তিনি ৬ রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোকপাত করে বলেন, রোজা এবং ইতিক্বাফের মাধ্যমে নিজেকে বুঝতে হবে এবং স্রষ্টাকে চিনতে হবে।

প্রতিটি মানুষের মধ্যে ২টি শক্তি আছে’ একটি হচ্ছে আধ্যাত্মিক, আরেকটি হচ্ছে শারীরিক।

ইবাদতের সারমর্ম হচ্ছে এখলাস। আল্লাহ্র নৈকট্য লাভের জন্য আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহ্কে ভালোবেসে ইবাদত-বন্দেগী করতে হবে।

এছাড়া তিনি শোকর, সবর, তাকওয়া, ইবাদতের অভ্যন্তরীণ- বাহ্যিক এই দুটি দিক এবং আল্লাহ্কে চেনা, আল্লাহর বিধান অনুযায়ী চলার উপর আলোকপাত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘দি মেসেজ’র সদস্য জান্নাতুল ফেরদৌস। মিলাদ-কিয়ামের পর পরিশেষে দেশের মঙ্গল কামনা এবং বিশ্বের নিপীড়িত মুসলিমদের জন্য সাহায্য কামনা করে আল্লাহ্র দরবারে ফরিয়াদ জানানো হয়।