back to top

চট্টগ্রাম থেকে চুরি হওয়া গাড়িসহ কুমিল্লায় আটক ইব্রাহিম

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় একটি ভবনের পার্কিং থেকে প্রাইভেটকার চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৪০)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকার ছামির উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোহাম্মদ তারেক আজিজ।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল ভোর ৬টার দিকে পাঁচলাইশ থানার গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কিং থেকে একটি প্রাইভেটকার চুরি হয়। গাড়িটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

এ ঘটনায় পরদিন ১৭ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর তদন্তে নেমে পুলিশ অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় বায়েজিদ বোস্তামি থানাধীন পূর্ব নাসিরাবাদ চন্দননগর বাজারের পাশে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং থেকে মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। একই সময় চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এটি সংঘবদ্ধ চুরির ঘটনা কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।