back to top

চট্টগ্রামে এসআরবি স্টেশনে রেলের পরিত্যক্ত বগিতে আগুন

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৭

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় রেলওয়ের কয়েকটি পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআরবি স্টেশনে রাখা রেলওয়ের পুরোনো ও পরিত্যক্ত কয়েকটি বগিতে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার পর দ্রুত তা কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নেভাতে তাদের সদস্যরা কাজ করছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।