চট্টগ্রামে পতেঙ্গার নৌঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
গতকাল শুক্রবার পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান র্যাবের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন
এর আগে গত ১২ মার্চ পতেঙ্গার একই ঘাটে একটি বাল্কহেড থেকে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব।
বিপুল পরিমাণের এসব ইয়াবা সমুদ্রপথে মিয়ানমার থেকে আনা হয়েছিল বলে জানায় র্যাব।

