AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামে বাস ভাড়া বেশি রাখায় ২ মামলায় অর্থদণ্ড তিন হাজার | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামে বাস ভাড়া বেশি রাখায় ২ মামলায় অর্থদণ্ড তিন হাজার

প্রকাশিত: ০১ জুন, ২০২৫ ১২:১৬

ঈদুল আযহাকে সামনে রেখে প্রতিবছরই বাস ভাড়া অতিরিক্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। তবে এ বছর আগে ভাগেই বাস ভাড়া তদারকি ও সড়ক পরিবহন আইন প্রয়োগে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (১ জুন) নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকার দুর পাল্লার বাস কাউন্টারগুলোতে বিআরটিএর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি এবং রুমানা পারভীন তানিয়ার নেতৃত্বে ওই এলাকার হানিফ,ইউনিক,সৌদিয়া,খাদিজা ভিআইপিসহ বেশ কিছু টিকেট কাউন্টার তদারকি করে ম্যাজিস্ট্রেটদ্বয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা দৃশ্যমান না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়সহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ২টি মামলায় তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।