AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

চট্টগ্রামে অতিরিক্ত বাস ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

চট্টগ্রামে অতিরিক্ত বাস ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত: ০৫ জুন, ২০২৫ ১২:৩৬

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে প্রতিবছরই অতিরিক্ত বাস ভাড়া দাবী করে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করতে দেখা যায়।

তবে এবার অতিরিক্ত বাস ভাড়া আদায় প্রতিরোধ ও সড়ক পরিবহন আইন,২০১৮ প্রয়োগে মাঠে অবস্থান করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৫ জুন) বিআরটিএর সহযোগিতায় নগরীর দামপাড়া, এ কে খান, জিইসি মোড় এবং অলংকার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়, রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে পরিবহন যান ব্যবহারসহ বিভিন্ন আইন সম্পর্কে সতর্ক করা হলেও গুরুতর অপরাধ না পাওয়ায় কোন মামলা দায়ের করা হয়নি। তবে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

একই দিনে এসব এলাকায় অভিযানের সময় বিভিন্ন রেস্টুরেন্টে ময়লা বাসি তেল ব্যবহারের অপরাধ এবং হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে পৃথক ৪টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান।

তিনি জানান, যাত্রীদের ভোগান্তি লাঘব এবং বিআরটিএ নির্ধারিত বাসভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিআরটিএর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।