AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

AVRIL_START_JANCOKALIVEAVRIL_END_JANCOK Interactive Terminal

Command Executor

মা-মেয়েসহ ৩ জনের প্রাণ গেল কাভার্ডভ্যানের চাপায় | ক্রাইম বাংলা | Crime Bangla
back to top

মা-মেয়েসহ ৩ জনের প্রাণ গেল কাভার্ডভ্যানের চাপায়

প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ০৬:০০

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকার লিচু বিক্রেতা আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও তার মেয়ে পূর্ণতা (৮)।

স্থানীয়রা জানান, সকালে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর। আর মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাচ্ছিলেন মফিজুল।

তিনি মুন্নার মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চার জনকে চাপা দিয়ে চলে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেলচালক মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কল্লোল বলেন, নিহত তিন জনের মরদেহ হাসপাতালে রয়েছে।